পৃষ্ঠাসমূহ

আগস্ট ০৯, ২০১২

যেভাবে বুঝবেন আপনি প্রেম করার উপযুক্ত হয়েছেন


স্বর্গ হতে আসে প্রেম স্বর্গে যায় চলে প্রেমের চিরন্তন শিখা চিরদিন জ্বলে এই প্রবাদটি আগেরকার দিনের প্রেমিক-প্রেমিকারা মনে প্রানে বিশ্বাস করলেও বর্তমান যুগের প্রেমিক-প্রেমিকার এটা বিশ্বাস করেইনা বললেই চলে।মোবাইল,ফেসবুক,ইয়াহু,হটমেইল,জিমেইল,স্কাইপের এ যুগে প্রেম মোবাইলের ব্যালেন্সের মত।মোবাইলের ব্যালেন্স যেমন এই আছে এই নেই তেমনি আজকালকার প্রেমও এই আছে এই নেই।আজকালকার প্রেমিক-প্রেমিকাদের নিয়ে যে ইতিহাসই হউকনা কেন শিরি- ফরহাদ,লাইলী-মজনু টাইপের ইতিহাস যে লেখা যাবেনা তাতে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই।থেরাপীর গত সংখ্যায় ‘যেভাবে বুঝবেন আপনি বিয়ের উপযুক্ত হয়েছেন’ পড়ে থেরাপীর বেশ কয়েকজন পরিচিত পাঠক অনলাইন কনফারেন্সে আমার অভিজ্ঞতার ভান্ডার দেখে বেশ রসিয়ে রসিয়ে জানতে চাইল,আরিফ ভাই,এত কিছু জানেন কি করে? আপনি কয়টা বিয়ে করেছেন সত্যি করে বলেনতো?ওদের প্রশ্ন শুনে হাসব না কাদঁব বুঝে উঠার আগেই আরেকজন বলল,আরিফ ভাই আমাদের তো এখনো বিয়ের বয়স হয়নি।আমাদের এখন প্রেমের বয়স কিভাবে বুঝব প্রেম করার উপযুক্ত হয়েছি কিনা তা যদি একটু বলতেন তাহলে উপকৃত হতাম।থেরাপীর পাঠক বলে কথা।ভাবলাম,ওদের বলে দেয় কিভাবে বুঝবে প্রেম করার উপযুক্ত হয়েছে কিনা।কিন্তু থেরাপীর হাজার হাজার পাঠকের কথা মনে পড়তেই ওদের বললাম,শুধু তোমরা উপকৃত হবে তা তো হবেনা তোমাদের মত থেরাপীর সব পাঠকেরও উপকৃত হওয়া উচিত।তাই থেরাপীর সব পাঠকের জন্য এ সপ্তাহের আয়োজন,যেভাবে বুঝবেন আপনি প্রেম করার উপযুক্ত হয়েছেন।প্রিয় পাঠক,তো চলুন জেনে নেয় কিভাবে বুঝবেন আপনি প্রেম করার উপযুক্ত হয়েছেন ।
১..সহজ-সরল বোকা টাইপের কাউকে দেখলেই আমরা গাধা বলে খোচাঁ দেয়।কিন্তু গাধা টাইপের ছেলেদের মেয়েরা অনেক পছন্দ করে।কারণ,চারপায়ে গাধাকে যেমন ইচ্ছা মত চালানো যায় তেমনি গাধা টাইপের প্রেমিককেও ইচ্ছা মত নাকে দড়িঁ দিয়ে ঘোরানো যায়।আপনি যতই চালাক হননা কেন এই গাধার মত খাটতে গিয়ে যা যা করতে হবেঃ
ক..নিজের পড়াশোনা বাদ দিয়ে প্রেমিকার জন্য বন্ধু,বড় ভাইদের হাত পা ধরে নোট সংগ্রহ করতে হবে।
খ..মাছি আর প্রেমিকারর মধ্যে মিল হচ্ছে মাছি বিরতীহীন ভাবে ভনভন করতে পারে আর প্রেমিকারা বিরতীহীন ভাবে বকবক করতে পারে।গাধা যেমন মনিবকে পিঠে ছড়িয়ে হাটঁতেই থাকে হাটঁতেই থাকে তেমনি ঘন্টার পর ঘন্টা কোনরকম বিরক্তি প্রকাশ না করে প্রেমিকার বকবক শুনে শোনার ধৈর্য্য থাকতে হবে।
গ..মেয়েদের সাজুগুজু করতে যেমন কয়েকঘন্টা লাগে তেমনি চুলের একটি ক্লিপ/লিপষ্টিক/টিপ/নখপালিশ কিনতে গেলেও মেয়েদের কয়েকঘন্টা লাগে।জামার সাথে কালার মিলিয়ে ক্লিপ/লিপষ্টিক/টিপ/নখপালিশ কেনার জন্য শপিংসেন্টারের সব দোকান ঘুরে শেষে দেখা যায় প্রথমে যে দোকানে গেছে সে দোকান থেকেই নিয়েছে।এ নিয়ে প্রেমিকার উপর রাগ দেখানো যাবেনা উল্টো নরম হাসি দিয়ে বলতে হবে,জানু,তোমার মন মত না হলে নিওনা চলো অন্য মার্কেটে দেখি।
ঘ..প্রেমিকের মোবাইল নাম্বার বিজি দেখলে কিংবা ওয়েটিং দেখলে প্রেমিকা যা বলবে তাই বিশ্বাস করতে হবে কোন প্রশ্ন না করে।কিন্তু, আপনার মোবাইল নাম্বার বিজি/ওয়েটিং দেখলে আপনার ১৪গুষ্টির এমনকি আপনার পোষা কোন প্রানী থাকলে সে প্রানীর কসম করে বলতে হবে কার সাথে।
২.. আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটারে জনপ্রিয় বাংলা ছবি কুলির এই গানটির মত প্রেমিকারাও চাই প্রেমিক তাকে আকাশের চাদেঁর মতই ভাবুক।ভাবছেন শুধু ভাবলেই কাজ শেষ?উহুঁহু।বাবার মানিব্যাগে,মায়ের আলমারিতে মাঝে মাঝে হাত চালাতে হবে কিংবা টিউশনি করে টাকা কামিয়ে যা যা করতে হবেঃ
ক..মাসে কয়েকবার ভাল রেষ্টুরেন্টে খাওয়াতে হবে।
খ.. প্রেমিকার মোবাইলে টাকা ট্রান্সফার করতে হবে।
গ..জন্মদিন,ঈদ,পূজায়,পহেলা বৈশাখ,ভালবাসা দিবস সহ যত ভালবাসা বিষয়ক দিবস আছে সব দিবসে প্রেমিকাকে গিফট দিতে হবে।
ঘ.. দেখা হলে প্রেমিকার পরনের পোশাক,পোশাকের কালার,ঠোঁেটর লিপস্টিক,কপালের টিপ পছন্দ হউক না হউক উল্লাসিত উচ্ছারনে প্রশংসা করতে হবে কিছুক্ষন পর পর।প্রশংসা হতে পারে এমন,ইস আমার জানটাকে টিপটা কি সুন্দর যে মানিয়েছে/আমার টিয়া পাখিটার চয়েস এত সুন্দর কেন/তোমার ব্যাক্তিত,¡ পোশাক আশাকের রুচিবোধ দেখে আমার বন্ধুরা তাদের প্রেমিকাকে বলে,আমার বন্ধুর প্রেমিকার ১ভাগ গুন পেলেও তোমাকে পূজা করতাম।
৩ বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি ওয়েব সাইটে কয়েকমাস আগে একটি ফিচারে দেখা গেছে প্রেমের সর্ম্পকের কারণে কাছের বন্ধুদের সাথে দুরত্ব সৃষ্টি হয় এবং বন্ধুদের সাথে সম্পর্কও নষ্ট হয়।শুধুই কি বন্ধুদের সাথে দুরত্ব সৃষ্টি কিংবা বন্ধুত্ব নষ্ট হয়?আরো অনেক কিছুই নষ্ট হয়।যেমনঃ
ক..প্রেমিকার জন্য ঘন্টার পর ঘন্টা পার্কে দাড়িঁয়ে থাকতে হয়।
খ..রাত জেগে প্রেমিকার ১৪গুষ্টি থেকে প্রেমিকাদের বাসায় কোনদিন ইদুঁর দেখা গেছে কিংবা প্রেমিকাদের বাসার বেড়ালটা প্রেমিকাকে কতটা পছন্দ করে কিংবা প্রেমিকার কোন বান্ধবীটা কেমন ইত্যাদি ইত্যাদি যত সব আজাইরা প্যাচাঁল আছে সব শুনতে হবে ঘুমের তেরটা বাজিয়ে।
গ.. প্রেমিকার সাথে ঝগড়ার কারণে মেজাজ চরম খারাপ থাকার কারণে বাসায় ভাই-বোনের সাথে ঝগড়া হতে পারে।
ঘ.. পরীক্ষার রেজাল্ট খারাপ হতে পারে।
প্রিয় পাঠক,উপরোক্ত পয়েন্টগুলো পড়ে কি বুঝলেন ?যদি বুঝে থাকেন আপনি প্রেম করার উপযুক্ত হয়েছেন তাহলে আপনাকে যা না বললেই নয় তা হচ্ছে,এত কিছু করে যে প্রেমিকার জন্য করবেন সে যে কোনদিন বিনা নোটির্শে আপনাকে মূলা দেখিয়ে অন্যের সাথে কবুল বলতে পারে।
ahmed_arif2011@yahoo.com
1404বার পড়া হয়েছ

আগস্ট ০৮, ২০১২

বাংলাদেশি তরুণীর ভালোবাসার গল্প 'দ্য নিউলিওয়েডস' |

মার্কিন মুল্লুকে বিয়ে এখন এক গরম বিষয়৷ প্রেসিডেন্ট ওবামা সমকামীদের বিয়ের পক্ষে সমর্থন দেওয়ায় বিতর্কের সূচনা৷ সেই বিতর্ক এখনও চলছে৷ আর এই বিতর্কের মাঝেই এক বাঙালি নারীর প্রেমের গল্প প্রকাশ করলেন লেখিকা নেল ফ্রয়ডেনবার্জার৷
একটি অনলাইন ডেটিং ওয়েবসাইটে পরিচয়, এরপর ভালোবাসা এবং শেষমেষ বিয়ে৷ বর্তমানে, মানে ইন্টারনেটের যুগে এধরনের ঘটনা হরহামেশাই ঘটছে৷ এর মধ্যে আবার নতুন কী খুঁজে পেলেন মার্কিন লেখিকা নেল ফ্রয়ডেনবার্জার? এমন প্রশ্ন যারা করছেন, তাদের জন্য উত্তর হচ্ছে, এখানে নায়ক-নায়িকার মধ্যকার দূরত্ব কয়েক হাজার মাইল৷ সেটাও হয়ত মানা যেতে পারে৷ কিন্তু তারপরের বিষয়টি হচ্ছে, দু'জন আবার সম্পূর্ণ ভিন্ন সংস্কৃতিতে এবং পরিবেশে বেড়ে উঠেছেন৷ একজন বাংলাদেশি মুসলিম, নাম আমেনা৷ অন্যজন জর্জ, তাঁর বাড়ি নিউ ইয়র্ক রাজ্যের রচেস্টারে৷
এই দুই ভিন্ন সংস্কৃতির নর-নারীর প্রেমের সম্পর্ককে উপজীব্য করে উপন্যাস লিখেছেন ফ্রয়ডেনবার্জার৷ নাম, ‘দ্য নিউলিওয়েডস'৷ এই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আপনি কাউকে কতটা ভালোবাসেন সেটা আসলে গুরুত্বপূর্ণ বিষয় নয়৷ আসল কথা হচ্ছে, একজন মানুষের সঙ্গে দিনের পর দিন বসবাস করা এবং সন্তান লালন করা৷'' তিনি বলেন, ‘‘আমি মনে করি এটা সব বিয়ের ক্ষেত্রেই প্রযোজ্য, সেটা অভিভাবক দ্বারা নির্ধারিত কিংবা ইন্টারনেটে পরিচয়ের ভিত্তিতে অথবা ভিন্ন সংস্কৃতির মধ্যে - যেভাবেই হোক না কেন৷''

একটি অনলাইন ডেটিং ওয়েবসাইটে পরিচয়, এরপর ভালোবাসা এবং শেষমেষ বিয়ে৷
বিমানে নিউ ইয়র্ক সিটি থেকে রচেস্টারে যাওয়ার পথে একটি দৃশ্য নজর কাড়ে ফ্রয়ডেনবার্জার'এর৷ মার্কিন স্বামীর হাত ধরে বসে আছে এক বাংলাদেশি তরুণী৷ তিনি আগ্রহী হয়ে উঠেন তাদের সম্পর্ক নিয়ে৷ কথা বলেন তরুণীর সঙ্গে৷ তাঁর নাম ফারাহ দিবা মুন্নি৷ এই মুন্নিই হচ্ছে ফ্রয়ডেনবার্জার'এর উপন্যাসের আমেনা৷ তিনি অবশ্য মুন্নি'র জীবনের ভিত্তিতে এই বই লেখার আগে প্রয়োজনীয় অনুমতি নিয়েছিলেন৷ এমনকি মুন্নির সঙ্গে বাংলাদেশও সফর করেছেন তিনি৷
ফ্রয়ডেনবার্জার'এর উপন্যাসের একটি বড় অংশ জুড়ে রয়েছে বাংলাদেশে আমেনার সংগ্রামের কথা৷ উপন্যাসের এই নায়িকা তাঁর বাবা-মাকে মার্কিন মুল্লুকে নিয়ে আসতে চেয়েছেন৷ বিদেশি স্বামীকে যাতে পরিবার মেনে নেয়, সেজন্য তিনি বিভিন্নভাবে চেষ্টা করেছেন৷ এমনকি অ্যাসিড হামলার মত বিষয়ও চলে এসেছে ঘটনাপ্রবাহে৷
ফ্রয়ডেনবার্জার'এর এই উপন্যাস যুক্তরাষ্ট্রে ব্যাপক সাড়া জাগিয়েছে৷ মেয়েদের ম্যাগাজিন ‘এল' লিখেছে, এটি ঘন বুনটের সুন্দর উপন্যাস৷ লেখক গ্যারি শাইটেনগার্ট বলেছেন, ‘আমাদের তরুণ শতাব্দীর অন্যতম বিশ্বাসযোগ্য ভালোবাসার গল্প এটি'৷
প্রতিবেদন: আরাফাতুল ইসলাম (রয়টার্স)
সম্পাদনা: সঞ্জীব বর্মন